যেকোনো সময় ইসরাইলে হামলা চালাতে পারে ইরান, প্রস্তুতির নির্দেশ খামেনির
ইসরাইলের হামলার জবাবে ইরান যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানতে পারে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ইসরাইলি গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে, ইরান সরাসরি তাদের ভূখণ্ড থেকে হামলা চালাতে না-ও পারে। পরিবর্তে, ইরাক থেকে আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে কয়েক শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হতে পারে। এই কৌশলের উদ্দেশ্য হলো, ইরাক থেকে হামলা চালালে ইসরাইল ইরানে সরাসরি পাল্টা আঘাত হানবে না বলে ইরানের ধারণা।
.jpg)
0 মন্তব্যসমূহ