ইসরাইলি হামলায় প্রাণ গেল এক পরিবারের ১১৭ সদস্যের
উত্তর গাজার বেইত লাহিয়া প্রকল্পের একটি ভবনে সাম্প্রতিক ইসরাইলি হামলায় একই পরিবারের ১১৭ জন সদস্য নিহত হয়েছেন। বেঁচে থাকা স্বজনরা জানিয়েছেন, তারা প্রিয়জনদের মরদেহ নিজের হাতে সমাহিত করতে বাধ্য হয়েছেন।

আল-মায়াদিনের সঙ্গে আলাপচারিতায়, পরিবারটির বেঁচে থাকা সদস্যরা জানান, হামলার সময় ওই ভবনে প্রায় ২৫০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। কোনো সতর্কবার্তা ছাড়াই চালানো এই হামলায় তাদের পরিবারের সদস্যরা সবাই নিহত হয়েছেন।
আল-মায়াদিনের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনীর হামলায় আল-গান্দুর পরিবার সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে।
এছাড়া, মধ্য গাজার দেইর আল-বালাহ, আল-নুসেইরাত শরণার্থী শিবির ও আল-জাওয়াইদে এলাকায় চালানো বিমান হামলায় ৪৭ জন ফিলিস্তিনি নিহত ও বহু আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্ব আল-কারারা এলাকাতেও ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
0 মন্তব্যসমূহ