ভারতে চরম পর্যায়ে পৌঁছেছে জাতিগত বৈষম্য।

 



 ভারতে চরম পর্যায়ে পৌঁছেছে জাতিগত বৈষম্য। উপনির্বাচনের ভোট শেষ হতেই দলিতদের একটি গ্রামে হামলা শেষে আগুন ধরিয়ে ধরিয়ে দিয়েছে উগ্রবাদী হিন্দুরা। ভোটের জন্য তাদের প্রয়োজন ছিল। ভোট শেষ তাই কথিত নিচু জাতের দলিত সম্প্রদায়ের একটি গ্রাম পুড়িয়ে দিয়েছে উগ্রবাদী হিন্দুরা।

বুধবার মধ্যপ্রদেশের বিজয়পুরে উপনির্বাচনের ভোট শেষ হতেই জাতিগত হিংসার এমন ভয়াবহ নির্মমতা দেখছে বিশ্ববাসী।
জানা গেছে, বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাতেই এক দল উগ্রবাদী হিন্দু দলিতদের গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন। মারধরও করেন গ্রামবাসীদের। হামলার মুখে পড়ে গ্রামবাসীরা আতঙ্কে পালাতে থাকেন। অনেকেই আশ্রয় নেন স্থানীয় থানায়।


অভিযোগ রয়েছে, থানায় আশ্রয় নেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যায়নি। অভিযুক্তদের ধরার কোনও উদ্যোগও নেয়নি।

এমন ঘটনা বারবার ঘটছে ভারতে। আর এ থেকেই বোঝা যায়, দেশটিকে নিচু জাতের মানুষ ও সংখ্যালঘুরা কতটা অসহায়।