মাওলানা সাঈদীকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে শামীম সাঈদী
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন দিয়ে হত্যার অভিযোগ করেছেন তার দ্বিতীয় সন্তান, ‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান মাওলানা শামীম সাঈদী।
গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা কামিল মাদ্রাসা ময়দানে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "আমার বাবাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। একজন হার্ট অ্যাটাকের রোগী এভাবে হাসি দিতে পারে না। সুন্দর একটি হাসি দিয়ে সবাইকে সালাম জানিয়ে তিনি বিদায় নিয়েছেন। সেখানে অপচিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আল্লামা সাঈদী হত্যার বিচার হতে হবে। সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে। ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদেরও বিচার হতে হবে। যারা পালিয়ে গেছে, তাদের দেশে এনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে।"
তিনি অভিযোগ করেন, "হাসিনার বাবা ৭১-৭৫ সালে ৩০ হাজার মানুষ হত্যা করেছে। হাসিনা জুলাই-আগস্ট মাসে দেড় হাজার মানুষ হত্যা করেছেন। এসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে।"

0 মন্তব্যসমূহ