স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বিহীন এক শত টাকা ....।






১০০ টাকার নতুন নোট বাজারে আসছে। আগামী ৭ মার্চ থেকে এটি বাজারে পাওয়া যাবে, যা বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথমে মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা থেকে এই নোট ইস্যু করা হবে। ১০০ শতাংশ কটন কাগজে ইউভি কিউরিং ভার্নিশযুক্ত এই নোটটি মুদ্রিত হয়েছে, যার আকার ১৪০ মিমি × ৬২ মিমি। নতুন নোটে গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর থাকবে।

এই নোটের ডিজাইন ও রং বিদ্যমান ১০০ টাকার নোটের মতোই। উভয় পৃষ্ঠে ভার্নিশ প্রলেপ থাকায় নোটটি চকচকে এবং স্থায়িত্বশীল হবে, সহজে ময়লা হবে না এবং তাতে কলম দিয়ে লেখা কঠিন হবে। এ নোটটি স্পর্শে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে, যা প্রচলিত নোটের খসখসে অনুভূতির থেকে ভিন্ন।


ভার্নিশযুক্ত এই নোটে পূর্ববর্তী সব নিরাপত্তা বৈশিষ্ট্য, যেমন জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি বজায় থাকবে। পাশাপাশি, বর্তমানে চালু থাকা অন্যান্য ১০০ টাকার নোটও বৈধ থাকবে।