৯৫ ইসরাইলি সেনা নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে গত ২৩ সেপ্টেম্বর থেকে চলমান সংঘর্ষে প্রায় ৯৫ জন ইসরাইলি সেনা নিহত এবং প্রায় ৯০০ জন আহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ এ তথ্য জানায়।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে ইসরাইলি সেনাবাহিনীর সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। লেবানিজ গোষ্ঠীটির মিডিয়া সূত্র জানায়, অক্টোবর মাসে সংঘর্ষ চলাকালে হিজবুল্লাহ প্রায় ৪০টি ইসরাইলি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে।
এছাড়া, এই সময়ের মধ্যে ইসরাইলি বাহিনীর প্রায় ৫০টি সামরিক ট্যাংক ও যানবাহন এবং পাঁচটি ড্রোন—যার মধ্যে তিনটি হার্মেস ৪৫০ এবং দুটি হার্মেস ৯০০—ধ্বংস করা হয়েছে।
৩১ অক্টোবর হিজবুল্লাহ এক ঘোষণায় জানায় যে, তারা ইসরাইলি সীমান্ত এবং দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ চালিয়েছে। ইসরাইলি বাহিনীর আক্রমণের জবাবে হিজবুল্লাহ এই পালটা প্রতিরোধমূলক আক্রমণ শুরু করে।

0 মন্তব্যসমূহ